রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ নিয়োগ বাতিল হওয়া চার আইন কর্মকর্তা হলেন, এবিএম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী আশরাফী ও মো. মন্টু আলম।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এর আগে গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সরকার ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।


