দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছয়জন মারা যান। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪১ জন এবং বাকিরা ঢাকার সিটির বাইরে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬৭ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৬১ জন এবং তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩৮ হাজার ২৫২ জন।
২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।


