ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৮৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বাইরে ২২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৩ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগের বাইরে ৭২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬০ জন চিকিৎসা নিয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১৯ জন। এতে চলতি বছরে সুস্থ হয়ে ছাড় পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৮৫ জনে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৩৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৩০৭ জনের।

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন আর প্রাণহানি ঘটেছিল ৫৭৫ জনের।

এর আগের বছর ২০২৩ সালে পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গু প্রাণ কেড়ে নেয় ১ হাজার ৭০৫ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad