জামায়াতে ইসলামীর আচরণকে মুনাফেকি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
কায়কোবাদ আগামী নির্বাচনে মুরাদনগর নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
জনসভায় কায়কোবাদ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০০১ সালে তাদেরকে ১৮টি আসন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, এই দলের দুজন নেতাকে মন্ত্রীও বানিয়েছিলেন। অথচ তারা এখন বিএনপি সম্পর্কে আবোলতাবোল কথা বলে।
জামায়াতে ইসলামীর মুনাফেকি আচরণ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান কায়কোবাদ।


