ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫ জনে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় একদিনে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং বরিশাল বিভাগে দুইজন ডেঙ্গুতে মারা গেছেন। এ সময় ঢাকাসহ বিভিন্ন বিভাগে নতুন রোগীর সংখ্যাও বেড়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৯৭ জন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৯২ জন, রাজশাহীতে ৩৪ জন, খুলনায় ২৯ জন, রংপুরে সাতজন, ময়মনসিংহে ছয়জন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু (৭৮ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২১ জন করে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, রাজশাহীতে সাতজন, খুলনায় পাঁচজন, ময়মনসিংহে চারজন এবং ঢাকার বাইরের অন্যান্য এলাকায় দুইজন প্রাণ হারিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর