ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুলিশের ৫০ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী সই করা এক অফিস আদেশে এই বদলি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বদলির আদেশ হয়েছে।
এর আগে, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিদর্শকদের ফিটলিস্ট থেকে লটারি হয় বলে একাধিক কর্মকর্তা দাবি করেছেন।
বৃহস্পতিবার বদলি হওয়া ওসিদের মধ্যে সম্প্রতি কর্মস্থল বদল হওয়া কয়েকজন পরিদর্শকও রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে, লটারির মাধ্যমে সারা দেশের ৫২৭ ওসি বদলি করা হয়। তালিকা দেখুন: ডিএসপির ৫০ থানার ওসি বদলি


