সরকারের প্রথম বাজেট হবে জনবান্ধব ও বিনিয়োগমুখী: তিতুমীর

সরকারের প্রথম বাজেট হবে জনবান্ধব ও বিনিয়োগমুখী: তিতুমীর
Advertisement
Advertisement

বর্তমান সরকারের প্রথম বাজেট সম্পূর্ণ জনবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ‘দেশে লাল ফিতার দৌরাত্ম্য দূর করে একটি ব্যবসা-উপযোগী পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বাজেটে ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং অবহেলিত অঞ্চলগুলোতে শিল্প উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।’

​শুক্রবার রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অর্থ উপদেষ্টা জানান, দেশে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যেই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন শুরু করেছে। এর আওতায় বন্ধ হয়ে যাওয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর জন্য স্বল্প সুদে ঋণের সুযোগ দেওয়া হবে।

‘নারী উদ্যোক্তা, অতি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং দেশের অবহেলিত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ সুবিধা দেওয়া হবে। আমরা আশা করি, সরকারের এসব পদক্ষেপের সুবিধা নিয়ে স্থানীয় উদ্যোক্তারা রাজবাড়ীর অর্থনীতিতে এক বড় রকমের ইতিবাচক পরিবর্তন আনবে।’

আরও পড়ুন

​এ সময় রাজবাড়ীতে ‘বাংলাদেশ অক্সিজেন কোম্পানি’র (বিওসি) পূর্বনির্ধারিত পরিত্যক্ত জায়গাটিকে কীভাবে একটি পূর্ণাঙ্গ শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে সরকার একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

​রাজবাড়ী জেলার অর্থনৈতিক সংকট ও সম্ভাবনা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে জেলার প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান তৈরি এবং যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা। একই সঙ্গে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।’

​জেলায় বিসিক শিল্প নগরীর প্লটগুলো অব্যবহৃত পড়ে থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কর্মসংস্থানের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার বিসিকের প্লটগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে নতুন শিল্প-কলকারখানা স্থাপনে বিশেষ জোর দিচ্ছে।

​সভায় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সরকারের মৌলিক সামাজিক খাতগুলোর সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। একই সঙ্গে প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের এমন একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা সরাসরি কর্মসংস্থান নিশ্চিত করবে। শিক্ষার সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।’

​রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ​আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad