ডাকসুতে ছাত্রশিবিরের সাদিক-ফরহাদ এগিয়ে

ডাকসুতে ছাত্রশিবিরের সাদিক-ফরহাদ এগিয়ে
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন। ফলাফল ঘোষণা করা হলগুলো হলো শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল।

ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম মোট ৭ হাজার ৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ১ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন, আর তৃতীয় স্থান অধিকার করেছেন স্বতন্ত্র প্রার্থী ওমামা ফাতেমা, যিনি পেয়েছেন ২৩০ ভোট। কেন্দ্রপ্রধান এ এস এম মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এ কেন্দ্রে ভোট দিয়েছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হলের (কার্জন হল পরীক্ষা কেন্দ্র) শিক্ষার্থীরা।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট, ছাত্রদলের আবিদুল পেয়েছেন ১৯৯ ভোট, তৃতীয় স্থান অধিকারী উমামা পেয়েছেন ১৪০ ভোট। অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদুল পেয়েছেন ১৪১ ভোট, উমামা পেয়েছেন ৯০ ভোট।

আরও পড়ুন

ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আবিদুল পেয়েছেন ১৮১ ভোট, উমামা পেয়েছেন ০ ভোট।

এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচন। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী ছিলেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী ছিলেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এ নির্বাচনে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর