ডাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন আবিদ-হামিম

ডাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন আবিদ-হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলার’ পদদেশে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য সহ-সভাপতি (ভিপি) পদে  আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারি হামিম এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদি মায়েদকে নিয়ে নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলার’ পদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সংগঠনের এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।

এছাড়া সম্পাদক পদগুলোর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের আহত ছাত্রী সানজিদা আহমেদ তন্বীর সম্মানার্থে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছে না সংগঠনটি।  জুলাই আন্দোলনের স্পিরিট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।

তারা জানান, প্যানেলের নেতাকর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জুলাই ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার খান আনাসের কবর জিয়ারতের মাধ্যমে প্রার্থীরা ডাকসু নির্বাচনের যাত্রা শুরু করবেন।

সম্পাদকীয় পদে ছাত্রদলের প্যানেল যারা লড়বেন, তারা হচ্ছেন–মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মোঃ জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান মুন্না।

এছাড়া সদস্য পদে দলীয় প্যানেল থেকে প্রার্থিতা করবেন– জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad