ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: তিনজন ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: তিনজন ভুয়া ভোটার আটক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।

আটককৃত ভুয়া ভোটাররা হলেন, একই এলাকার হিমেল, মোহাম্মদ সিয়াম ও মিনহাজ আলী। এর মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সিয়াম ও মিনহাজ আলীম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, ‘সাংবাদিকদের সহযোগিতায় আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad