আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মহাসচিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
গত বছরের ২৯ ডিসেম্বর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছেই মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে, ৩ নভেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন।
সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।
এ ছাড়া, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম।


