জিয়া নিয়ে ব্যবসা হলে জুলাই নিয়ে নয় কেন: বিএনপিকে মাহমুদা মিতু

জিয়া নিয়ে ব্যবসা হলে জুলাই নিয়ে নয় কেন: বিএনপিকে মাহমুদা মিতু
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু। ফাইল ফটো
Advertisement
Advertisement

বিএনপি যদি ‘জিয়া নিয়ে ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই নিয়ে ব্যবসা’ করতে অসুবিধা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, ‘বিএনপি প্রায়ই এনসিপির উদ্দেশে বলে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। কিন্তু বিএনপি যদি জিয়া নিয়ে রাজনীতি করতে পারে, তাহলে জুলাইয়ের বিষয়টি নিয়ে কথা বলা বা রাজনীতি করতে অসুবিধা কোথায়—সেটিই প্রশ্ন ‘

তিনি বলেন, ‘আপনারা নিজেদের এমন জায়গায় নিয়ে গেছেন যে, আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ মজলুমরা সবসময় মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে নয়।’

আরও পড়ুন

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, ‘১৭ বছরের মজলুম এখন জালিম হয়ে উঠছে। আপনারা ছয় মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেননি।’

জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

সভায় এনসিপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad