টেকনাফে ৮ লাখ টাকার গাঁজাসহ আটক তিন

টেকনাফে ৮ লাখ টাকার গাঁজাসহ আটক তিন
Advertisement
Advertisement

টেকনাফে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানার টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় রোববার বিকাল ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলেও বোটটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বস্তাটি উদ্ধার করে গাঁজা ভর্তি দেখতে পায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করে।

বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়। এসময় বস্তা দুইটি হতে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা ও মাদক পাচারকাজে ব্যবহৃত বোট জব্দসহ তিন জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad