সাবেক এমপি আনার হত্যা মামলার আসামির জামিন

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামির জামিন
ফাইল
Advertisement
Advertisement

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে থাকা খুলনা অঞ্চলের এক সময়কার দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট।

জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। সংশ্লিষ্ট সূত্রে আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আনোয়ারুল আজীম আনার কলকাতায় গেলে ২০২৪ সালের ১৩ মে সেখানকার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

এ মামলায় ১৬৪ ধারায় ২০২৪ সালের ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

শিমুল ভূঁইয়া আদালতকে জানিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা। খুলনা, ঝিনাইদহ, যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে দলের কার্যক্রম পরিচালনা করতেন।

এমপি আনারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। আবার ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সঙ্গেও এমপি আনারের ব্যবসায়ীক বিরোধ ছিল। তাই শিমুল ও শাহীন দীর্ঘদিন ধরে আনারকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।

আনার হত্যার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই তিনজন হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। আনার হত্যার ঘটনায় তার মেয়ের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে তোলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad