টরন্টো সিটি নির্বাচনে লড়বেন বাংলাদেশি-কানাডিয়ান শারমিনা নাসরিন

টরন্টো সিটি নির্বাচনে লড়বেন বাংলাদেশি-কানাডিয়ান শারমিনা নাসরিন
Advertisement
Advertisement

টরন্টো সিটি নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্টে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান শারমিনা নাসরিন।

তিনি টরন্টো সিটির ২০ নং ওয়ার্ডের স্কারবোরো সাউথওয়েস্টে’র সিটি কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

দীর্ঘদিন ধরে জননীতি, কমিউনিটি উন্নয়ন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা শারমিনা নাসরিন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন, নিরাপদ ও বাসযোগ্য কমিউনিটি গঠন, যুবসমাজের অংশগ্রহণ এবং বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জনগণের কণ্ঠস্বরকে সিটি হল পর্যন্ত পৌঁছে দেওয়াই হবে তার প্রধান অঙ্গীকার।

আরও পড়ুন

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহুসাংস্কৃতিক জনগোষ্ঠী অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্টে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থীর অংশগ্রহণ কমিউনিটির জন্য একটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এলাকায় বাংলাদেশি, দক্ষিণ এশীয় এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে তার প্রার্থিতা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

শারমিনা নাসরিন এর আগে জননীতি ও কমিউনিটি বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক অঙ্গনেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

নির্বাচনী প্রচারণা যত এগিয়ে যাবে, স্কারবোরো সাউথওয়েস্টের ভোটারদের সমর্থন অর্জনে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad