ঝিনাইদহে ভাতিজার ঘুষি ও লাঠির আঘাতে চাচা নিহত

ঝিনাইদহে ভাতিজার ঘুষি ও লাঠির আঘাতে চাচা নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৫৫) নামে এক চাচা নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে। অভিযুক্ত এরশাদ আলী একই গ্রামের আহাদ আলীর ছেলে এবং নিহতের আপন ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে টাকা ধার দেওয়া-নেওয়া নিয়ে নিয়ামত আলীর সঙ্গে তার ভাতিজা এরশাদ আলীর বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এরশাদ আলী নিয়ামত আলীকে ঘুষি মারেন এবং পরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানান চিকিৎসক।

আরও পড়ুন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, দুপুরে নিয়ামত আলী নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, মরদেহ থানায় আনতে গেলে স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad