ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে ক্ষুব্ধ জামায়াত আমির

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে ক্ষুব্ধ জামায়াত আমির
ছবি; সংগৃহীত
Advertisement
Advertisement

নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, এস আলমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা সরকার ব্যাংকটিকে ধ্বংস করেছে। সেই এস আলমকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা মাটির সঙ্গে মিশে যাবে এবং মানুষের অনাস্থা সৃষ্টি হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শফিকুর রহমান বলেন, ৭০০ কোটি টাকা ঋণ নিয়ে তা নির্বাচনে ব্যয় করেছি তা প্রমাণ করতে পারলে ব্যক্তিগতভাবে আপনাকে একটা মেডেল দেব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, একটি গ্রুপ ৭০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যা নির্বাচনে ব্যয় হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad