ঝালকাঠির কাঁঠালিয়ায় চুরি করা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার (২৪) , মহিষকান্দী গ্রামের মো. হাসিব খান (২০), ভান্ডারিয়ায় উপজেলার মনোতোষ বালা (৩৫), উত্তম কুমার হালদার (৩৫), গৌতম কর্মকার (৫৫) ও ফেরদৌস খান (২১)।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাসের রায়হান জানান, আসামিদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি আংটি, একটি নাক ফুল, দুইটি রুপার চেইন, একটি ব্রেসলেট ও নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গত শনিবার কাঠালিয়া উপজেলার ইমরান হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুইদিন পর মঙ্গলবার তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে কাঠালিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।


