ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝালকাঠিতে দুটি আসনে আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আটটি মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে ঝালকাঠির চার উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।


