জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় এলাকাকে নো হর্ণ জোন কার্যকর

জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় এলাকাকে নো হর্ণ জোন কার্যকর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন/নো হর্ণ জোন হিসেবে কার্যকর করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় একই বছরের ১৭ ডিসেম্বর থেকে এসব এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সাত বছরেও এসব এলাকাকে নো হর্ণ জোন হিসেবে বাস্তবায়ন করা সম্ভব না হওয়ায় নবনির্বাচিত সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি ২(ঞ) অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং তার চারপাশে ১০০ (একশত) মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা এবং বিধি-৪ অনুযায়ী কর্তৃপক্ষের ঘোষিত বা চিহ্নিত কোনো এলাকাকে বোঝায়।

আরও পড়ুন

বিধি-৮(২) অনুযায়ী নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ণ বাজানো যাবে না এবং বিধি-১৮ অনুযায়ী আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।

সম্প্রতি ওই নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন প্রকার যানবাহন (বাস, কার, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি) থেকে নিয়মিতভাবে হর্ণ বাজানো হচ্ছে। প্রশাসনিক কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ড দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পথচারীদের জন্য স্ট্রোক, হার্টের সমস্যা ও অন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।

এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ব্যাপক প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে অনুরোধ করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad