জিয়াউলের স্ত্রীর জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব 

জিয়াউলের স্ত্রীর জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব 
বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের ১৬৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা চারটি ব্যাংকের তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এ আবেদন করেন।

এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ একশো বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে নয়টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর