‘অভয়নগর এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য’

‘অভয়নগর এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য’
Advertisement
Advertisement

যশোরের অভয়নগরে কৃষক নেতা তরিকুলকে হত্যার পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা সেখানে ‘অভয়ারণ্য’ গড়ে তুলেছেন বলে মন্তব্য করছেন ঢাকার নাগরিক প্রতিনিধিরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার অভয়নগর উপজেলার ডহর মশীহটি গ্রামের ক্ষতিগ্রস্ত ২০ মাতুয়া সম্প্রদায়ের পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করে সাংবাদিক দের কাছে এমন কথা বলেন তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলে নেতৃত্বদানকারী  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস অভিযোগ করে বলেন, ‘২২ মে কৃষক নেতা তরিকুল ইসলামকে খুন করার পর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দুর্বৃত্তরা সেদিনই সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে লুটপাট চালায় ও অগ্নি সংযোগ করে।’

নাগরিক সমাজের পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তরিকুল হত্যার বিচার এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্য ও  পুনর্বাসনের দাবি জানানো হয়।

প্রতিনিধি দলে নাগরিক উদ্যোগের নির্বাহী জাকির হোসেন, নারী ঐক্য পরিষদের সুপ্রিয়া ভট্টাচার্য, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, ছাত্র ইউনিয়নের  দীপক শীল ও  অধিকার কর্মী সতেজ চাকমা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad