জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
সাবেক নির্বাচন মঞ্জুরুল ইসলামের (ডানে) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাহানারা আলম (বাঁয়ে)। ফাইল ছবি।
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা মানসিক ও যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেছে বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার অভিযোগ মোতাবেক নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে অসদাচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। 

স্বাধীন তদন্ত কমিটির কাছে মোট চারটি অভিযোগ পেশ করেছিলেন জাহানারা। বিসিবি জানিয়েছে, এর মধ্যে দুইটি অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি দুইটি অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুর বিপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বিসিবি। 

এই দুই অভিযোগ পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায়, মঞ্জুর আচরণ পেশাগত মানদণ্ডের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং তার কিছু কর্মকান্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।

২০২৫ সালের ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর তোলপাড় পড়ে যায় ক্রিকেট পাড়ায়। 

গত ৯ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট স্বাধিন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। পরবর্তীতে সেটা বাড়ানো হয় পাঁচ সদস্যে। যদিও তিন দফায় পেছানোর পর গত ২ ফেব্রুয়ারি বিসিবিতে জমা পড়েছে প্রতিবেদন। বিসিবি সভাপতির হাতে সেই প্রতিবেদন তুলে দেন তারিক উল হাকিম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad