একটি দলের পদলেহন করছে ইসি: এনসিপি

একটি দলের পদলেহন করছে ইসি: এনসিপি
বুধবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আচরণের কঠোর সমালোচনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন (ইসি), যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

বুধবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আচরণের কঠোর সমালোচনা করেন তিনি।

মনিরা শারমিন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেখানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথা, সেখানে তারা ও পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারে যাওয়া নারীদের হেনস্তা করা হচ্ছে, যা নির্বাচনের পরিবেশকে আরও প্রশ্নবিদ্ধ করছে।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, একটি দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা হারিয়েছে।

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি ক্ষমতায় যেতে চাইছে বলে অভিযোগ করে তিনি বলেন, এখন বিএনপির প্রার্থীদের সভা-সমাবেশে আওয়ামী লীগের নেতারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের পক্ষে ভোট চাইছে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক বলেন, এর দায় বিএনপিকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপকমিটির সদস্য শাওন মাহফুজ এবং ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad