জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের উদ্যাগে সোমবার ‘চার্টিং দ্য কোর্স: থিসিস রাইটিং অ্যান্ড টেকনিকেল প্রজেন্টেশন ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন ও বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
কি-নোট স্পিকার হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. রফিকুল ইসলাম ভার্চ্যুয়ালি অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান।


