বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, এমন আশাবাদও ব্যক্ত করা হয়।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাংগলও উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসানও বৈঠকে উপস্থিত ছিলেন।


