জাকসু আয়োজিত সেমিনার বাতিলের দাবি

জাকসু আয়োজিত সেমিনার বাতিলের দাবি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (জাকসু) ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে ‘গণভোট অস্বীকার ও অধ্যাদেশ’ শীর্ষক নির্ধারিত সেমিনার বাতিলের দাবি জানিয়েছে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’।

এ দাবিতে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু সভাপতির কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার রক্ষার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে জাকসুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে এটিকে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, যা সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল অভিযোগ করে বলেন, জাকসু নির্বাচনের পর থেকেই একটি গোষ্ঠী সংগঠনটিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তিনি নির্ধারিত সেমিনারের বিষয়বস্তুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

স্মারকলিপিতে তিনটি দাবি তুলে ধরা হয়, জাকসুর প্ল্যাটফর্ম ব্যবহার করে দলীয় কার্যক্রম বন্ধ করা, পূর্বের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।

এ ছাড়া, দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের বৃহত্তর আন্দোলনে নামার সতর্কবার্তাও দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad