জুলাইয়ে সুজন হত্যা: বাদীকে আদালতে হাজিরের নির্দেশ

জুলাইয়ে সুজন হত্যা: বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
ফাইল ফটো
Advertisement
Advertisement

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে ট্রাকচালক সুজন নিহতের ঘটনার মামলার বাদীকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী ভুক্তভোগীর ভাই রফিকুল ইসলাম। তিনি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করেন।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১৪ মে বাদীর উপস্থিততে তদন্ত কর্মকর্তার জমা দেওয়া চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। ওইদিন বাদীকে সশরীরে আদালতে হাজিরের জন্য সমন পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ গত ১১ মার্চ শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। তবে এজাহারনামীয় ৪৭ আসামিসহ অজ্ঞাতনামা ৪৫০-৫০০ জনের প্রকৃত ও সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর