সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদ ভবনের শপথ কক্ষেই বৈঠকে বসেন তারা। যার নেতৃত্ব দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এই বৈঠকেই সিদ্ধান্ত হবে সংসদ সদস্য হিসেবে জামায়াত জোট শপথ নেবে কিনা সে বিষয়টি।
এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দেন।
তখনই জানা যায়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে কোনো শপথই নেবে না জামায়াত। দলটির সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বেলা সাড়ে ১১টার দিকে টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে আমরা শপথ গ্রহণ করব না। যে সংসদে সংস্কার নেই সেখানে শপথের কোনো দাম নেই।’


