রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৪৩৬ গ্রেপ্তার, মামলা ৫৮

রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৪৩৬ গ্রেপ্তার, মামলা ৫৮
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা থেকে ২৬ জন, লালবাগ থেকে ৩১ জন, ওয়ারী থেকে ৬৩ জন, মতিঝিল থেকে ৪১ জন, তেজগাঁও থেকে ৫২ জন, মিরপুর থেকে ৯৯ জন, গুলশান থেকে ৫৫ জন, উত্তরা থেকে ৫৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ১২৭ পিস ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং ১৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর