চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শাহারন খাতুন(৪০) আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শাহারন খাতুন ভাত রান্নার উদ্দেশ্যে রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে যান। প্লাগ সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, এ বিষয়ে প‌রিবারের পক্ষ থেকে অপমৃত‌্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad