সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার
মৃত হেমেন্দ্র দেব নাথ (৩৫) , অধীর দেবনাথ (৩৫), সত্যেন্দ্র নাথ সতী (৬৫), অরুণ দেবনাথ (৪৫)। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শনিবার একই ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

মৃতরা হলেন, হেমেন্দ্র দেব নাথ (৩৫) , অধীর দেবনাথ (৩৫), সত্যেন্দ্র নাথ সতী (৬৫), অরুণ দেবনাথ (৪৫)। তারা সবাই জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার নয়জন একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। পরে শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং রোববার সকালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয় বাকি দুজনের মরদেহ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad