সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান তারিখ পরিবর্তন করা হয়েছে।
২৯ অক্টোবরের পরিবর্তে তারা আগামী ১ অক্টোবর যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর ২ অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।


