চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
নিহতের স্বজনের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।

শনিবার সন্ধ্যায় মোচাইনগর চান্দামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের হাবিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকালে আশাবুল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান মোস্তাফিজুর। বাড়ির ছাদে কাজ করার সময় পাশ দিয়ে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারে অসাবধানতাবশত তার শরীর স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad