চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম হাপসা খাতুন। সে ধান্যখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাপসা খাতুন বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলছিল। এ সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ( ওসি) সোলায়মান শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


