গণতন্ত্রী পার্টি নেতা নুরুর রহমানের শোকসভা অনুষ্ঠিত

গণতন্ত্রী পার্টি নেতা নুরুর রহমানের শোকসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে খন্দকার নুরুর রহমান সেলিমের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে বলেও তারা উল্লেখ করেন।

শোকসভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথি ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী সৈয়দ আনোয়ার হোসেন।

আরও পড়ুন

আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, ঐক্য ন্যাপের সভাপতি এস এম এ সবুর, ন্যাপ (এনাম)-এর সভাপতি এনামুল হক, ন্যাপ (মোজাফ্ফর)-এর নেতা ও কর আইনজীবী পার্থ সারথি চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ, ন্যাপ (এনাম)-এর সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল কাসেম, গাজী এনায়েতুর রহমান, আব্দুস সালাম কালাম, শওকত আরা হোসেনসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা।

সভা সঞ্চালনা করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত খন্দকার নুরুর রহমান সেলিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad