বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

প্রথক অভিযানে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মানিক মিয়া, আবুল কাশেম তুষার এবং ইয়াছিন আরাফাত। সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবাসহ মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে রমনা থানা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ আবুল কাশেম তুষার ও ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad