বাতিল হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারত সফর। চলতি ডিসেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতিদের। কিন্তু সফর বাতিল হয়ে যাওয়াতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আগামী সোমবার রাজশাহীতে চার দল নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট লিগ । সেই ধারাবাহিকতায় রবিবার অধিনায়ক সহ চারটি ভিন্ন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেন্ট্রাল জোনের নেতৃত্বে আছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লেগ স্পিনার ফাহিমা খাতুন অধিনায়কত্ব করবেন ইস্ট জোনের। নর্থ জোনের অধিনায়ক ডানহাতি ব্যাটার সোবহানা মোস্তারি ও সাউথ জোনের নেতৃত্বে রাবেয়া খান।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে দিনে দুই রাউন্ডেই অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল নয়টায়, দ্বিতীয়টি দুপুর ১টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল জোন খেলবে নর্থ জোনের বিপক্ষে।
সেন্ট্রাল জোন
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মনি, সাবিকুন নাহার জেসমিন, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাওয়া, আনিসা আক্তার সোবা, মোছাম্মৎ ইভা, সুবর্ণা কর্মকার, লেকি চাকমা ও তমালিকা সুমনা
ইস্ট জোন
ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিঙ্কি, সাথী রানি, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুরশিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আসরাফি ইয়াসমিন আর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া ও সুমি আক্তার
সাউথ জোন
রাবেয়া খান (অধিনায়ক), মারুফা আক্তার, জুয়াইরা ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, মিস্টি রাণী সাহা, ফাতেমা আক্তার ইতি, ফাহমিদা ছোঁয়া, দীপা খাতুন, হ্যাপি আলম, আয়শা আক্তার (জুনিয়র), লিমা খাতুন ও শিবানী রাণী
নর্থ জোন
সোবহানা মোস্তারি (অধিনায়ক), শামিমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা ইয়াসমিন, শরীফা খাতুন, শারমিন সুলতানা, আফিয়া আশিমা ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেসা, লাকি খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী ও নুসরাত জাহান।


