চানখারপুলে হত্যা মামলা: সাফাই সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

চানখারপুলে হত্যা মামলা: সাফাই সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই অভ্যুত্থানে রাজধানী ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণ করা হবে ৮ ডিসেম্বর।

রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারসহ দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন নির্ধারণ করেছে। ট্রাইব্যুনালের  অপর সদস্য হচ্ছেন বিচারক মোহাম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

শাহবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণের আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী সাদ্দাম হোসেন অভি। শুনানি শেষে আসামিপক্ষে তিনজনের সাফাই সাক্ষ্যগ্রহণের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

এর আগে, বৃহস্পতিবার আরশাদের আইনজীবী সাফাই সাক্ষ্যগ্রহণের আবেদন করেন। মামলায় প্রসিকিউশনের পক্ষে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

মামলার গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ‍ও মোহাম্মদ নাসিরুল ইসলাম।

পলাতক আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর