চাকসু নির্বাচন: সব প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট নেগেটিভ

চাকসু নির্বাচন: সব প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট নেগেটিভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে এই প্রতিবেদন জমা দেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবির চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘মোট ৯৩৬ জন প্রার্থী নমুনা জমা দিয়েছিলেন এবং সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও চবি মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা, মেডিকেল টেকনোলজিস্ট মোশাহীদুর রহমান খান এবং এ বি এম ইউসুফ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর