দুর্গাপূজা: পদ্মা-মধুমতী এক্সপ্রেসের ছুটি বাতিল, নামছে ৪ জোড়া ট্রেন

দুর্গাপূজা: পদ্মা-মধুমতী এক্সপ্রেসের ছুটি বাতিল, নামছে ৪ জোড়া ট্রেন
বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত যাত্রীর চাপ মোকাবিলায় চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে বাতিল করা হয়েছে পদ্মা ও মধুমতী এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটিও।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ্মা এবং মধুমতী এক্সপ্রেস ট্রেনদুটি রাজশাহী–ঢাকা–রাজশাহী রুটে চলাচল করে। এই ট্রেনের ৩০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১-৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

ছুটির দিন বাতিল করা দুটি ট্রেন তাদের নিয়মিত সাপ্তাহিক সময়সূচি অনুযায়ী চলবে এবং টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

আরও পড়ুন

এদিকে, চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম–ঢাকা, ঢাকা–কক্সবাজার–ঢাকা এবং ঢাকা–চট্টগ্রাম রুটে চলবে, যা পূর্বাঞ্চলে যাত্রীদের চাহিদা মেটাবে। এই ট্রেনগুলোর টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানি প্রতিরোধে এবং টিকেট ছাড়া যাতায়াতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

মন্ত্রণালয় গঠিত একটি মনিটরিং দল সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশ রেলওয়ে এরই মধ্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর