চট্টগ্রামে হামলার অভিযোগে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে হামলার অভিযোগে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শুক্রবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা চট্টগ্রামে ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।

সমাবেশে ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘বিগত ১৭ বছর ছাত্রদল যখন রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, তখন জামায়াত-শিবির “গুপ্ত রাজনীতি” করে ফ্যাসিবাদের সহায়ক হিসেবে কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন

তিনি দাবি করেন, বর্তমানে তারা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হামলার চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, ইবিতেও হল দখলের চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি সংশ্লিষ্টদের প্রতি প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীর আড়ালে কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad