চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার বাসিন্দা গণেশ সর্দারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বলেন, প্রান্তিকাকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছিল। মূলত মৃত অবস্থায়ই তাকে এখানে আনা হয়।

পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি শনাক্ত ও চালককে আটক করতে চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad