চট্টগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
Advertisement
Advertisement

চট্টগ্রামের ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোড এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) ও ওকরাইজা মারমা। তাদের সবার বাড়ি রাঙামাটি জেলায়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণী ইপিজেড এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তিনি সহকর্মীদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ১০ এপ্রিল তার এক পরিচিত ব্যক্তি চিকিৎসার জন্য ফেনী থেকে এসে ওই বাসায় ওঠেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিচিতদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ১৯ এপ্রিল রাতে কৌশলে ওই তরুণীকে ব্যারিস্টার কলেজ রোড এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মানসিক চাপ প্রয়োগ করে এক পর্যায়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad