চট্টগ্রামের সন্দ্বীপে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে মাদ্রাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম আল আমীন (২৮)।
মামলার এজাহার থেকে জানা গেছে, ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর শনিবার মাদ্রাসার শ্রেণি কার্যক্রম শুরু হয়। এদিন ওই ছাত্রের মা তাকে মাদ্রাসায় পাঠাতে চাইলে ছাত্রটি মাদ্রাসায় যাবে না বলে কান্না করতে থাকে। একপর্যায়ে সে মাদ্রাসাশিক্ষকের নিগ্রহের শিকারের বিষয়টি পরিবারকে জানায়। এরপর রাতে ওই ছাত্রের মা বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘পুলিশ মাদ্রাসাশিক্ষক আল আমীনকে গ্রেপ্তার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


