‘চাঁদা না দেওয়ায়’ কৃষকের দুই হাত কেটে হত্যা, মরদেহ উদ্ধার

‘চাঁদা না দেওয়ায়’ কৃষকের দুই হাত কেটে হত্যা, মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের একটি গহীন বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নেজাম উদ্দিন উপজেলার সরফভাটা মীরেরখীলের ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি গরু-ছাগল পালন ও কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে নিজের আমন ধান রক্ষায় মঙ্গলবার রাতে জমি পাহারা দিতে যান নেজাম উদ্দিন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুই হাত কেটে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

বুধবার সকালে নেজাম উদ্দিন বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এর মধ্যে স্থানীয় লোকজন গহীন বনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, চার দিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করেছিল স্থানীয় একদল দুর্বৃত্ত। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

নিহতের প্রতিবেশী ও স্বজন নুরুল আলম বলেন, চার দিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুর্বৃত্তরা নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করলে তিনি চাঁদা দেননি। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা নেজাম উদ্দিনকে হত্যা করে তার দুই হাত কেটে ফেলেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad