চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণ
পাঁচলাইশ থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ফ্লাইওভারের দুই নম্বর গেট অংশে আমরা তিনটি বিস্ফোরণের শব্দ পাই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। তবে সতর্কতার অংশ হিসেবে ফ্লাইওভার ব্লক করে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করা হচ্ছে।’

প্রাথমিকভাবে ঘটনাগুলো বাজির বিস্ফোরণ হতে পারে বলেও ধারণার কথা জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার আগের দিন ঢাকাতেও ককটেল বিস্ফোরণের থকর পাওয়া গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad