পাবনায় হবে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট

পাবনায় হবে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট
পাবনা মানসিক হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানসিক স্বাস্থ্যের চিকিৎসাকেন্দ্র হিসেবে বহুল পরিচিত ‘পাবনা মানসিক হাসপাতাল’কে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পাবনা মানসিক হাসপাতালকে আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা দীর্ঘদিনের। অন্তবর্তী সরকার এই পরিকল্পনা অনুমোদন করেছে।

এ সময় ঢাকায় ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ’ নামে একটি প্রতিষ্ঠান আছে জানিয়ে তিনি বলেন, স্থান স্বল্পতার কারণে সেখানে গবেষণা ও সেবা সম্প্রসারণে সমস্যা দেখা দিয়েছে। তবে পাবনায় পর্যাপ্ত স্থান ও অবকাঠামো আছে। এর সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত। এই সুযোগগুলো কাজে লাগিয়ে পাবনায় নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, ও মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad