চট্টগ্রামের ১৬টি আসনে বসছে তিনটি কন্ট্রোল রুম

চট্টগ্রামের ১৬টি আসনে বসছে তিনটি কন্ট্রোল রুম
জেলা প্রশাসকের কার্যালয় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের জন্য তিনটি আলাদা কন্ট্রোল রুম বসানো হচ্ছে। তিনজন রিটার্নিং কর্মকর্তার অধীনে এসব কন্ট্রোল রুম থেকে ভোটগ্রহণ ও ফলাফল ব্যবস্থাপনা তদারকি করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার নয়টি আসনের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

এদিকে, বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউদ্দিনের তত্ত্বাবধানে থাকা ছয়টি আসনের কন্ট্রোল রুম বসবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। এ ছাড়া, চট্টগ্রাম-১১ আসনের জন্য আলাদা কন্ট্রোল রুম স্থাপন করা হবে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায়।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাফ অফিসার মো. মঈনুল হাসান বলেন, তিনজন রিটার্নিং কর্মকর্তার জন্য তিনটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ের সকল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। এসব ব্যালট পেপার আগামী ১১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ, নিরাপত্তা ও ফলাফল ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad