ভোটকেন্দ্রে ভোটার, প্রার্থী ও এজেন্টরা ফোন নিতে পারবেন: ইসি সচিব

ভোটকেন্দ্রে ভোটার, প্রার্থী ও এজেন্টরা ফোন নিতে পারবেন: ইসি সচিব
সোমবার সন্ধ্যায় এক ব্রিফিং করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে সাংবাদিক, ভোটার, প্রার্থী, এজেন্টরা ঢুকতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘একটা বিষয় নিয়ে আমরা প্রচণ্ড আলোচনা শুনেছি এবং মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে আগে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল, ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার সীমিত রাখতে হবে বা বাইরে রাখতে হবে। তবে আমরা সেই নির্দেশনাটি সংশোধন করছি।’

ভোটাররা, প্রার্থীরা, তাদের এজেন্টরা এবং সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে ছবি তোলা যাবে না। এই পরিপত্রটি সংশোধন করা হচ্ছে, যাতে এ বিষয়ে কোনো দ্বিধা না থাকে, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসাররা তাদের কাছে মোবাইল রাখতে পারবেন না। অনেকেই জানতে চেয়েছিলেন, ভোটাররা এবং সাংবাদিকরা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না। আমি নিশ্চিত করছি, তারা মোবাইল নিয়ে যেতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা যাবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad